ওয়েবেক্সে যুক্ত হলো শতাধিক ভাষায় তাৎক্ষণিক অনুবাদ

৩ মার্চ, ২০২১ ০১:৩৮  
ভাষার প্রতিবন্ধকতা থাকলে সেখানে যোগাযোগ বা আলাপচারিতা কঠিন হয়ে পড়ে। সিসকো এই প্রতিবন্ধকতা দূর করতে চায়, বিশেষ করে ভিডিও মিটিংয়ের ক্ষেত্রে। এই লক্ষে কোম্পানিটি তাদের ওয়েবেক্স কনফারেন্সিং সফটওয়্যারে নতুন তাৎক্ষণিক (রিয়েল-টাইম) অনুবাদ সুবিধা চালু করেছে। খবর এনগ্যাজেট। নতুন এই ফিচারটি ইংরেজি থেকে শতাধিক ভাষায় অনুবাদ করা যাবে। স্প্যানিশ, ফ্রেঞ্চ, জার্মান, মান্দারিন, পর্তুগীজ, আরবি, রাশিয়ান, ডাচ, জাপানিজ, হিন্দিসহ স্থানীয় ও আন্তজাতিক শতাধিক ভাষা রয়েছে এই তালিকায়। সফটওয়্যারটির সর্বশেষ সংস্করণে এই ফিচারটির দেখা মিলবে। নতুন এই ফিচারের ফলে যখন এখনই মিটিংয়ে একাধিক ভাষায় আলোচনা চলে তখন ব্যবহারকারীদেরকে অনুবাদের জন্য থার্ড পার্টি সেবার প্রয়োজন হবে না। চলতি মাসেই পরীক্ষামূলকভাবে ওয়েবেক্স ব্যবহারকারীরা নতুন ফিচারটি ব্যবহার করতে পারবেন। মে মাসে সর্বসাধারণের জন্য ফিচারটি চালুর পরিকল্পনা করেছে কোম্পানিটি। ডিবিটেক/বিএমটি